সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসলামী আন্দোলন খুলনা ১৬ নং ওয়ার্ড কমিটি গঠনঃ সভাপতি সোবহান, সেক্রেটারী রাকিব | চ্যানেল খুলনা

ইসলামী আন্দোলন খুলনা ১৬ নং ওয়ার্ড কমিটি গঠনঃ সভাপতি সোবহান, সেক্রেটারী রাকিব

গতকাল শুক্রবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার ১৬ নং ওয়ার্ড কমিটির ওয়ার্ড কাউন্সিল  আব্দুর রউফ কমিউনিটি সেন্টারে সহ সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুর সাত্তার ঢালীর সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ হাফেজ আব্দুর রাকিবের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সভাপতি মুফতী ইমরান হোসাইন, থানা সেক্রেটারী মোল্লা রবিউল ইসলাম তুষার, সহ সভাপতি  মোহাম্মদ আমজাদ হোসেন, সহ সভাপতি আলহাজ্ব শেখ মারুফ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা ইকবাল মাহমুদ, মাওলানা সোহরাব হোসেন, মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম, মুফতি মোহাম্মদ আনিসুর রহমান, মাওলানা মোহাম্মদ হাসিবুর রহমান, মাওলানা মোঃ আকরাম হোসেন, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি মাওলানা মোঃ সাইফুল ইসলাম সহ যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলনের ১৬ নম্বর ওয়ার্ড শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বিগত কমিটি বিলুপ্ত করে আগামী ২০২১-২০২২ সেশনের জন্য ১৬নং ওয়ার্ড সভাপতি হিসেবে মোঃ আব্দুস সোবহান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইকবাল মাহমুদ, সহ-সভাপতি মোঃ আবু হানিফ, সেক্রেটারী হাফেজ মাওলানা শেখ আব্দুর রাকিব, জয়েন্ট সেক্রেটারী মোঃ মেহেদী হাসান সৈকত ও সাংগঠনিক সম্পাদক হিসেবে  মাওলানা ক্বারী মোঃ মুরাদ হোসেনের নাম ঘোষণা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।