সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসলামী আন্দোলন খুলনা সদর থানার সদস্য সংগ্রহের কর্মসূচি উদ্বোধন | চ্যানেল খুলনা

ইসলামী আন্দোলন খুলনা সদর থানার সদস্য সংগ্রহের কর্মসূচি উদ্বোধন

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন বলেন, চলমান মানবরচিত সংবিধানের কুফল এবং ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল তুলে ধরে মানুষকে ইসলামের পতাকাতলে নিয়ে আসার জন্য একযোগে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে। ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠিত না থাকলে দেশ, মানুষ ও ইসলামের যে কী দূরাবস্থা তা বিগত সময়ে দেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। এখন ইসলাম প্রতিষ্ঠার কল্যাণকর দিকগুলো তুলে ধরে মানুষকে বুঝাতে হবে।

বুধবার (১৬ অক্টোবর) বিকাল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সদর থানার উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে আয়োজিত দেশব্যাপী দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে খুলনা সদর থানার সদস্য সংগ্রহের কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

প্রধান অতিথি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সন্ত্রাস মুক্ত, দখলবাজ, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশপ যোগ দেয়ার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠান ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানার সভাপতি আলহাজ্ব আবু তাহের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ফেরদৌস গাজী সুমনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন, মুন্সি আব্দুল মান্নান, ইঞ্জিনিয়ার হায়দার আলী, মোঃ আনোয়ার হোসেন, আব্দুর রহমান সবুজ, আলহাজ্ব শহিদুল ইসলাম, মোঃ নুর আমিন শামীম, মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আল-আমিন আকন, মোহাম্মদ হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ নুরুল করীম, মোঃ মানসুরুল হক সিয়াম, মোহাম্মদ মিরাজ প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে একযোগে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু করেছে। সারাদেশে সাধারণ মানুষ, আইনজীবী, শ্রমজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ পীর সাহেব চরমোনাই’র আপোসহীন ও গতিশীল নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পুরণ করে সদস্য হচ্ছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের নতুন দাবি

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।