সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসলামী আন্দোলন খুলনা সদর থানার সভাপতি তাহের, সেক্রেটারী আমীরুল | চ্যানেল খুলনা

ইসলামী আন্দোলন খুলনা সদর থানার সভাপতি তাহের, সেক্রেটারী আমীরুল

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার উদ্দোগে থানা মজলিসে শূরার অধিবেশন গতকাল সোমবার রাত ৯ টায় থানা সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী মোঃ শরিফুল ইসলামের পরিচালনায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানয়তনে অনুষ্ঠিত হয়।

থানা মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুফতী আমিনুল ইসলাম, থানার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন, আব্দুল মান্নান, জয়েন্ট সেক্রেটারী ফেরদাউস গাজী, মাওঃ রেজাউল করীম, আবুল কাশেম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, আব্দুল কুদ্দুস, আব্দুর রহমান, মোঃ বখতিয়ার, আব্দুর রহিম, মোঃ আফজাল হোসেন, আবু জাফর মোল্লা, আবুল কালাম, যুবনেতা মাওলানা হাবিবুল্লাহ গাজী, ছাত্রনেতা মোস্তফা আল গালিব, মোঃ জুবায়ের হোসেন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২১-২০২২ সেশনের জন্য সদর থানার সভাপতি হিসেবে আলহাজ্ব আবু তাহের ও সেক্রেটারী হিসাবে মুফতী আমিরুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।