সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইভিএম জালিয়াতির মেশিন: রিজভী | চ্যানেল খুলনা

ইভিএম জালিয়াতির মেশিন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ইভিএম মেশিন একটা জালিয়াতির মেশিন। সেই মেশিন কিনতে টাকা দরকার এবং এই টাকা লোপাট করবেন প্রধান নির্বাচন কমিশনার ও তার অন্যান্য যারা আছেন তারা।

এইটা নিয়ে ব্যস্ত সিইসি। তিনি তো সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যস্ত নন, অভিযোগ করে বলেন রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের উদ্যোগে আরাফাত রহমান কোকো এবং নিউমার্কেট থানা ছাত্রদলের সাবেক নেতা মাহবুবুর রহমান বাপ্পির দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার চট্টগ্রামের নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন— এখানে ফেয়ার নির্বাচন হবে কিনা সন্দেহ আছে। চট্টগ্রামে এই নির্বাচনকালে ৬৯ জন বিএনপির নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কেন গ্রেফতার করা হলো? আমাদের প্রার্থী ডা. শাহাদাত বলেছেন, আওয়ামী লীগের তো কাউকে গ্রেফতার করা হয়নি। আওয়ামী লীগের কারো বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি। অথচ এক হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুর রহমান এনামের সভাপতিত্বে দোয়া মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল আলম রবি, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ওলামা দলের নেতা মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

বিভাজন নয়, বাংলাদেশ সৃষ্টির লক্ষ্য ধরেই দেশটাকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।