সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আ’লীগের আনন্দ মিছিলে শেখ সুজনের নেতৃত্বে সাড়ে ছয় হাজার নেতাকর্মীর অংশগ্রহণ | চ্যানেল খুলনা

আ’লীগের আনন্দ মিছিলে শেখ সুজনের নেতৃত্বে সাড়ে ছয় হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

জাতীয় সংসদে খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় আনন্দ মিছিলের আয়োজন করে খুলনা মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এই মিছিল সফলের লক্ষ্যে নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের নেতৃত্বে নেতাকর্মিদের বিশাল একটি বহর অংশ নেয়। প্রথমে নগরীর ময়লাপোতা মোড়ে প্রায় সাড়ে ছয় হাজার ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা একত্রে মিলিত হয়। এরপর একটি বিশাল বহর মহানগর আওয়ামী লীগের আনন্দ মিছিলে যোগদান করে। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, কাজী ইব্রাহীম মার্শাল, জুয়েল হাসান দিপু, মোস্তফা শিকদার, মসিউর রহমান সুমন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম, মাছুম উর রশিদ, আব্দুল্লাহ আল মামুন মিলন, বিপুল মজুমদার, অভিজিৎ পাল, সোহেল বিশ্বাস, মুরাদ হোসেন, সাগর মজুমদার, মোঃ আকরান হোসেন, সাকিব হাওলাদার, সাইফুল ইসলাম মানিক, সালাম শিকদার, রনবীর বাড়ৈই সজল, জহির আব্বাস, আসাদুজ্জামান বাবু, শেখ সাকিব, হেলাল হোসেন, মোঃ রফিক রাফি রিপন, সোহান হোসেন শাওন, তাজুল, জোয়েব সিদ্দিকী, রুম্মান আহম্মেদ, রাকিব মোড়ল, নিশাত ফেরদাউস অনি প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।