সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আওয়ামী লীগ নয়, দেউলিয়া বিএনপিই | চ্যানেল খুলনা

বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগ নয়, দেউলিয়া বিএনপিই

আওয়ামী লীগ নাকি দেউলিয়া হয়ে গেছে, বিএনপি নেতাদের এমন বক্তব্য জনগণের মধ্যে বিনোদনের উৎসে পরিণত হয়েছে। যারা নিজেরা দেউলিয়া হয়ে এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে, অন্যদের নিয়ে তাদের কথা বলা হাস্যকর। এসব কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (১৪ নভেম্বর) খুলনা সড়ক জোনের অধীনে দুইটি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা জনগণের পাশে যেতে ভয় পায় এবং জনগণও যাদের ত্যাগ করেছে তারাই এখন দেউলিয়া। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচন ও আন্দোলনে যেতে ভয় পায়। এজন্য তো তারাই দেউলিয়া। যে দল বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয় তাদের দেউলিয়াত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় না।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা সড়ক জোনের অধীনে নবনির্মিত দুইটি সেতুর উদ্বোধন করেন।

সাতক্ষীরা-আশাশুনি-গোয়ালডাঙ্গা-পাইকগাছা সড়কে প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে ৩০৫ মিটারের দৈর্ঘ্যের মানিকখালী সেতু এবং কুষ্টিয়া (ত্রিমোহনি) মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের মাথাভাঙা নদীর ওপর প্রায় সাড়ে ২২ কোটি টাকা ব্যয়ে ১৪০ মিটার দৈর্ঘ্যের মাথাভাঙা সেতু নির্মাণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, সেতু দুইটি যথেষ্ট গুরুত্ব বহন করে। কারণ মাথাভাঙা সেতুটির ফলে বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরের সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন হয়েছে এবং মুজিবনগরে প্রস্তাবিত যে স্থলবন্দর বাস্তবায়িত হবে সেটির সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।

খুলনা-যশোর মহাসড়কের দুরাবস্থা দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব খুলনা-যশোর সড়কের কাজ শেষ করতে হবে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।