সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আইন শৃংখলা রক্ষায় খালিশপুরে ব্যবসায়ীদের সাথে পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় | চ্যানেল খুলনা

আইন শৃংখলা রক্ষায় খালিশপুরে ব্যবসায়ীদের সাথে পুলিশ কর্মকর্তাদের মতবিনিময়

পবিত্র রমজান মাসে আইন শৃংখলা রক্ষা, বাজর দর নিয়ন্ত্রণ, মাদক বিক্রি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে পুলিশ কর্মকর্তাদের সাথে খালিশপুর সুপার মার্কেটের ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুর আড়াইটায় কেসিসি পরিচালিত খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে সমিতি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কেএমপির সহকারি পুলিশ কমিশনার খালিশপুর জোন হুমায়ুন কবির, বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন খান। সমিতির সভাপতি হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে সাঃ সম্পাদক রাফেল ফেরদৌস রানা পরিচালনায় সভায় বক্তৃতা করেন ও অংশ নেন মিজানুর রহমান, জাকির হোসেন, শফিউল আজম আদু, আঃ রাজ্জাক মিন্টু, মাসুদ আসিফ, আবুল বাশার, ইউনুস কোরাইশী, প্রফুল্ল মন্ডল, নাসিম কোরাইশী, কামাল হোসেন, আতিয়ার রহমান, কোহিনুর বেগম প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাজারে কোন পণ্যের দাম অহেতুক বাড়ানো যাবে না। ভয় ভীতির উর্দ্ধে থেকে সবাইকে নিরাপদে পণ্য বেচাবিক্রি করতে হবে। রমজানের পবিত্রতা যাতে নস্ট না হয় সে দিকে খেয়াল করতে হবে। মাদক কারবারি ও চাঁদাবাজিদের বাজার থেকে বিতাড়িত করতে হবে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সার্বিকভাবে সহযোগিতা করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।