সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের | চ্যানেল খুলনা

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের

আসন্ন ইয়নিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল ১৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে জেলা নেতৃবৃন্দ এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে জনগনের ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা নিশ্চিত করন, নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন কমিশনসহ প্রশাসনের সক্রিয় ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে আগের রাতে ব্ল্যাট বাক্স ভর্তি করা, নির্বাচনে সহিংসতা, ও প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং কেন্দ্র দখলের মত ন্যক্কারজনক ঘটনার যেন পূনরাবৃত্তি না ঘটে সে জন্য নির্বাচন কমিশনের সক্রিয় ও সর্বোচ্চ দায়িত্ব পালনের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সভাপতি মাওলানা অধ্যাপক আবদুল্লাহ ইমরান, সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান ,শেখ জামিল আহমেদ, সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহ হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, সহঃ সংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম সহঃ প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সহঃ অর্থ সম্পাদক আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, সহঃ দপ্তর সম্পাদক এস কে নাজমুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, মুফতি হিলালুদ্দীন শিকারি, জিএম নওশের আলী, হাফেজ মোঃ মইনুদ্দিন , মুক্তিযোদ্ধা মোঃ রওশন আলী, মাওলানা আশরাফ আলী, মোঃ নুরুল হুদা সাজু ,মোঃ ইসমাইল হোসেন, ডাক্তার ওমর ফারুক প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।