সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অনলাইনে বিএইচবিএফসি’র ঋণের কিস্তি জমা পদ্ধতির উদ্বোধন | চ্যানেল খুলনা

অনলাইনে বিএইচবিএফসি’র ঋণের কিস্তি জমা পদ্ধতির উদ্বোধন

রবিবার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)’র ঋণের কিস্তি অনলাইনে জমা ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি অনলাইনে এ ব্যবস্থার উদ্বোধন করেন। এর ফলে, প্রতিষ্ঠানটির ঋণের কিস্তিসহ সব রকম বিক্রয়যোগ্য ফরমের মূল্য ও সরকার নির্ধারিত ফি-এর অর্থ এখন যেকোন স্থান থেকে তাৎক্ষণিক পরিশোধ করা যাবে। এখন সোনালী ব্যাংক লি. (এসবিএল) এর সোনালী ই-সেবা পেমেন্ট গেটওয়ে থেকে গ্রাহকের নিজ একাউন্টের টাকা স্থানান্তর, ডেবিট ও ক্রেডিট কার্ড অথবা মোবাইল ওয়ালেটের মাধ্যমে এ জমা সম্পন্ন করার সুযোগ তৈরি হয়েছে। জমা পরবর্তীতে জমাকৃত অর্থের তথ্য এবং বিদ্যমান ঋণ স্থিতির তথ্য তাৎক্ষণিকভাবে অটো জেনারেটেড ভাউচার এবং এসএমএস এর মাধ্যমে গ্রাহক জানতে পারবেন।
বিএইচবিএফসি’র এ রিয়াল টাইম রিপেমেন্ট ব্যবস্থা উদ্বোধনকালে অর্থমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রতিষ্ঠানটির এ উদ্যোগের প্রশংসা করেন। এসময় তিনি প্রতিষ্ঠানটির অন্য সব সেবাও এভাবে ক্রমান্বয়ে ডিজিটালাইজড করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের সভাপতিত্বে রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল্ দিলকুশা হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, এসবিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের সকল পরিচালক এবং কর্পোরেশন ও এসবিএল-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।