সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অনন্য ভালোবাসায় সিক্ত হলেন কেএমপি’র বিদায়ী পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির | চ্যানেল খুলনা

অনন্য ভালোবাসায় সিক্ত হলেন কেএমপি’র বিদায়ী পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির

এক অন্য রকম আয়োজনের মধ্যে দিয়ে বিদায় জানানো হয়েছে কেএমপি’র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা) কে। দীর্ঘ দেড় বছর কর্মকালীন সময়ে পুলিশ কমিশনারের সুনাম ছিলো দিবাকরের ন্যায় সমুজ্জ্বল।
আজ রবিবার মধ্যাহ্নে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা) কে প্রথাগতভাবে বিদায় দেওয়া হয়। বিদায়ের পূর্ব মূহুর্তে পুলিশ কমিশনারকে গর্ড অব অনার দেওয়া হয় এবং নানা ফুলে সুসজ্জ্বিত গাড়িতে ফুলের রশি বেঁধে খালিশপুর মেট্রোভবন থেকে বিদায় জানানো হয়। এই সময় সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা-সহ কেএমপি’র বিভিন্ন পদমর্যাদার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা মেট্রোপলিটন পুলিশের বিদায়ী পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা) কে বদলি করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসাবে। আমরা তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।-প্রেস বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।