সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অতিরিক্ত ভাড়া আদায়ে ইজিবাইক শ্রমিক লীগের নিষেধাজ্ঞা | চ্যানেল খুলনা

অতিরিক্ত ভাড়া আদায়ে ইজিবাইক শ্রমিক লীগের নিষেধাজ্ঞা

খুলনায় হঠাৎ করেই বাড়ানো হয়েছে ইজিবাইকের ভাড়া। নগরীর বিভিন্ন রুটে বর্ধিত এ ভাড়া আদায় করা হচ্ছে। খুলনা ইজিবাইক শ্রমিক লীগের প্রস্তাবিত বর্ধিতভাড়ার একটি তালিকা ইজিবাইকে লাগিয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছে চলকেরা।

এদিকে, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা এবং সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করলে তার দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না মর্মে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে ইজিবাইক শ্রমিক লীগ খুলনা মহানগর কমিটি। রবিবার (৩ জানুয়ারি) সংগঠনের সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান মিলন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, খুলনা মহানগর ইজিবাইক শ্রমিক লীগের সভাপতি কাজী ইব্রাহীম মার্শাল ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিলনসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ বলেন ইজিবাইক শ্রমিকদের যে দাবি সমূহ খুলনা সিটি কর্পোরেশন বরাবর জানিয়েছেন সেই সকল দাবি সিটি কর্পোরেশন কর্তৃক না মানা পর্যন্ত কোন অতিরিক্ত ভাড়া জনসাধারণের কাছ থেকে নিবেন না। আর কেহ যদি উদ্দেশ্যমূলক আমাদের সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেন তার দায়-দায়িত্ব আমাদের সংগঠন বহন করবে না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

খুলনার ৩১ ওয়ার্ডেই মাদক, চিহ্নিত ২৭২ কারবারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।