সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৬ দফা দাবিতে খুলনায় পাট শ্রমিক দলের মানববন্ধন | চ্যানেল খুলনা

৬ দফা দাবিতে খুলনায় পাট শ্রমিক দলের মানববন্ধন

৬ দফা দাবিতে খুলনায় জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে নগরের খালিশপুরের পিপলস গোল চত্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। আঞ্চলিক শ্রমিক দলের আহ্বায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খালিশপুরের জুট মিলগুলোতে শ্রমিকদের সঙ্গে অসদাচরণ করা হচ্ছে এবং জাতীয় মজুরি কমিশনের নির্ধারিত ন্যূনতম মজুরি প্রদান করা হচ্ছে না। পাশাপাশি শ্রমিকদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া এবং মিলের উৎপাদন বন্ধ রাখার ঘটনাও ঘটছে বলে তারা দাবি করেন।

বক্তারা এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে দ্রুত সমাধান এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শ্রমিকদের ওপর অন্যায় আচরণ বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাট শ্রমিক দলের সহ সভাপতি আবুল কালাম জিয়া, খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, সোবহান বেপারী, মোঃ জাহাঙ্গীর ফরাজি, মোঃ রফিক, মোঃ আল আমিন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মালেক, মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।