সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি হেনরী | চ্যানেল খুলনা

৪ দিনের রিমান্ডে সাবেক এমপি হেনরী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর চারদিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) দুপুর ৩টার দিকে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে তাকে হাজির করে পুলিশ। এ সময় কলেজ ছাত্র আসিফ হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে বিচারক কে. এম শাহরিয়ার বাপ্পি সাবেক এ এমপির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশের আবেদনের প্রেক্ষিতে জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই মামলায় জান্নাত আরা হেনরী এজাহারভুক্ত প্রধান আসামি।

উল্লেখ্য, গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলী আদালতে জান্নাত আরা হেনরীসহ আওয়ামী লীগের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি একটি মামলা করা হয়। শহিদ কলেজ ছাত্র আসিফ হোসাইনের মা আসমানী খাতুন বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ও রয়েছেন।

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র আসিফ হোসাইনের লাশ সিরাজগঞ্জের শহিদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। লাশ শনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডিএনএ টেস্ট করা হয়। আসিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় চলতি বছরের ৪ মার্চ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

জরাজীর্ণ গেট, তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি

অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ, আমাকে খাবার দাও’

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

হারানো সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে র‍্যাব

দেবিদ্বারের ‘লেডি ডন’ লাইলি কারাগারে

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।