সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪ ঘন্টায় খুলনার তিন হাসপাতালে ১৭ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

২৪ ঘন্টায় খুলনার তিন হাসপাতালে ১৭ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় খুলনার ৩ হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩ জন করোনা পজিটিভ ও ৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ ৬ জুলাই মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিল।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৩৩ জন। হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৪০ জন। মারা গেছে ৮ জন। এর মধ্যে ৪ জন পজিটিভ ও ৪ জন করোনা উপসর্গের ছিলেন। বর্তমানে এখানে ২০০ বেডে চিকিৎসা নিচ্ছে ১৮০ জন। এর মধ্যে রেড জোনে করোনা পজিটিভ ১০৯ জন, ইয়োলো জোনে করোনা উপসর্গের ৫১ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ২০ রয়েছে।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানুর রহমান বলেছেন, হাসপাতালের করোনা ইউনিট ১২০ থেকে ১৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৩৬ জন। ছাড়পত্র নিয়েছে ১৭ জন। মারা গেছে ৪ জন। এ সময়ে ৬২ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৩৪ জন। আইসিইউতে ৯ জন ও এইচডিইউতে ১১ জন।
খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২৪ জন। ছাড়পত্র নিয়েছে ১৩ জন। মারা গেছে ৫ জন। বর্তমানে ৮০টি বেডের এ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন। এরমধ্যে পুরুষ ৩৬ ও মহিলা ৩৪ জন।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ বলেন, গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে ভর্তি হয়েছে ৭ জন। ছাড়পত্র নিয়েছে ২ জন। এ হাসপাতালে ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। বর্তমানে এখানের ৪৫ বেডে চিকিৎসা নিচ্ছে ৪৫ জন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় ট্রাকভর্তি গাঁজা ও মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট: নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরের দাবি ফেড-এর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কেসিসি’র কর্মসূচি

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।