সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন | চ্যানেল খুলনা

১৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

খুলনা টেক্সটাইল মিলস কলোনী মাঠে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ। পরে তিনি পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
যুবলীগ নেতা জালাল মৃধার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা টেক্সটাইল মিলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের সভাপতি ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. নূর ইসলাম ফরাজী, আওয়ামী লীগ নেতা আলম শরীফ, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, আলাউদ্দিন মৃধা, সাবেক ছাত্রলীগ নেতা মো. জয়নাল ফরাজী এবং নূরানী মহল্লা উন্নয়ন কমিটির নেতা মো. মিন্টু মোল্লা। আরও বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য শাকিল হোসেন, কাশেম ফরাজী ও রাহাত জোমাদ্দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন রায়হান চৌধুরী ও জুম্মান ঢালী।
উদ্বোধনী দিনের একমাত্র খেলায় মুখোমুখি হয় শাকিল হোসেনের নেতৃত্বাধীন দুরন্ত পার্টনার্স ও রাহাত জোমাদ্দারের নেতৃত্বাধীন আর জে কিং। নির্ধারিত ৬০ মিনিটে ২-২ গোলে অমিমাংসিতভাবে খেলা শেষ হয়। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সুজন আকন। এ টুর্নামেন্টে ২টি গ্রুপে ৬টি দল অংশগ্রহণ করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ

খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কারাদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

নগরীর জলবায়ু স্থিতিস্থাপকতা কৌশল প্রণয়নে ভূমি ব্যবহার ও আবাসন নিয়ে পরামর্শ কর্মশালা

সোনাডাঙ্গা বাস টার্মিনালটি শহরের বাইরে নেওয়া এখন সময়ের দাবি : কেডিএ চেয়ারম্যান

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।