সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় তিন দিন পর স্বামী গ্রেপ্তার | চ্যানেল খুলনা

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় তিন দিন পর স্বামী গ্রেপ্তার

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় স্ত্রী শিরিনা আক্তারকে (৩০) কোদাল দিয়ে হত্যা করার ঘটনায় তিন দিন পর অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর উপজেলার সরচাপুর গ্রামের মনো পাইকারের বাড়িতে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি মোবাইল ফোন বন্ধ রেখে ওই বাড়িতে আত্মগোপন করেছিলেন। পরে পুলিশ বাড়ির দরজা ভেঙে তাঁকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার কৈচাপুর ইউনিয়নের জুগাবিলাকান্দা গ্রামের একটি ধানখেতে বাজার করে দেওয়ার কথা বলে দ্বিতীয় স্ত্রী শিরিনা আক্তারকে নিয়ে যান হাবিবুর রহমান। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি কোদাল দিয়ে শিরিনার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। ঘটনাস্থলে শিরিনার মৃত্যু হয়। পরে হাবিবুর রহমান পালিয়ে যান।

ঘটনার রাতেই নিহত ব্যক্তির বোন মমতা বাদী হয়ে হাবিবুর রহমানকে আসামি করে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা করেন। এর পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাঁর সন্ধান পাচ্ছিল না।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিবুর রহমান স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এই ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলসহ প্রথম স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এক মাত্র ছেলের মরদেহ উদ্ধার

দুই শিশুকে মায়ের ছুরিকাঘাত, সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

জরাজীর্ণ গেট, তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি

অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ, আমাকে খাবার দাও’

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।