সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হামলার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ | চ্যানেল খুলনা

হামলার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’

ইতালির ভেনিসে সপরিবারে হামলা ও হয়রানির অভিযোগের পর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর অভিযোগ, বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে পরিচয় দেওয়া কয়েকজন এ ঘটনায় জড়িত।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বাঁধন বলেন, তিনি বর্তমানে নিরাপদে আছেন। ঘটনার সব প্রমাণ তাঁদের কাছে রয়েছে এবং কয়েকজনকে শনাক্তও করা হয়েছে।

বাঁধন বলেন, ‘আমি থানায় কেস ফাইল করব। কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।’

তিনি জানান, ঘটনার পর স্থানীয় পুলিশ তাঁকে সহযোগিতা করেছে এবং নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের সঙ্গে থানায় গিয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

হামলায় তাঁর ছোট ভাই, ভাইয়ের স্ত্রী ও তিন বছরের শিশুও হয়রানির শিকার হয়েছে বলে জানান বাঁধন। এ ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলেও উল্লেখ করেন।

দেশ-বিদেশ থেকে যারা তাঁর খোঁজ নিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাঁধন বলেন, ‘আমি আমার মাথা কখনো নত করিনি। আমাকে ভেঙে ফেলা এত সহজ নয়। বাঁধন সাহস হারানোর জন্য জন্মায়নি।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা

নায়িকা ইশা রিখির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা বাদশার

বিয়ের খবর প্রকাশ্যে আনলেন মিষ্টি জান্নাত

ফোনে পরিচয়, দেখা না করেই বিয়ে চঞ্চল চৌধুরীর

৫৪ বছর বয়সে বিয়ে করলেন অভিনেত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।