সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ওস্তাদ কালীপদ দাসের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি | চ্যানেল খুলনা

স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ওস্তাদ কালীপদ দাসের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের সংগঠক, গণসঙ্গীত আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ওস্তাদ কালীপদ দাস আজ দুপুরে খুলনার বাইতি পাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮৯ বছর বয়সী ওস্তাদ কালীপদ দাস দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। খুলনার শহীদ হাদিস পার্কে ওস্তাদ কালীপদ দাসের মরহেদে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, খুলনা সাংস্কৃতিক উন্নয়ন কমিটি, খুলনা সাংস্কৃতিক উন্নয়ন পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাট্য নিকেতন, আব্বাসউদ্দিন একাডেমি, কল্পতরু আসর, নান্দিক একাডেমিসহ সাংস্কৃতিক অঙ্গণের কর্মীগণ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, বীর মুক্তিযোদ্ধা শেখ আমিরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, স্বপন কুমার গুহ, মিনা মিজানুর রহমান, মোখলেসুর রহমান বাবলু, কামরুল ইসলাম বাবলুসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান

দেয়াল টপকে পালানোর তিন ঘণ্টার মধ্যেই ফের আটক হাজতি ইমন মাঝি

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হলেন কেএমপি কমিশনার

খুলনায় পাঁচ মাস পর কবর থেকে বিএনপি নেতা কচির মরদেহ উত্তোলন

খুলনায় শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প পরিদর্শনে মন্ত্রী পরিষদের সচিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।