সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্বস্তির বৃষ্টি নামতে পারে কাল | চ্যানেল খুলনা

স্বস্তির বৃষ্টি নামতে পারে কাল

চলছে বর্ষা মৌসুম। তবে এখনও দেশের বেশিরভাগ অঞ্চলে বয়ে যাচ্ছে তাপদাহ। আবহাওয়াবিদরা বলছেন, বুধবার (২৬ জুন) দেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। সেসব জায়গায় তাপমাত্রা কম। আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার থেকে তা আরও বেড়ে যেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরও বলছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণও বাড়তে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জাগো নিউজকে বলেন, ‘আজকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। রংপুর, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। এসব জায়গায় তাপমাত্রা কম অনেক।’

ঢাকায় বৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকাতে প্রথমে মেঘাচ্ছন্ন হবে। আজকে রাতে না হলেও কালকে থেকে একটু একটু বৃষ্টির সম্ভাবনা আছে। অত বড় বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আজ-কালের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবারে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তখন তাপমাত্রা সহনশীলতার মধ্যে চলে আসবে।’

ঢাকাসহে দেশের দক্ষিণাঞ্চলে আগামীকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেও জানান আব্দুর রহমান।

অন্যদিকে বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দামকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা ও দিনাজপুর অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

সাংবাদিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব, স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মতি

গনভোটে চুড়ান্ত হবে সংবিধানের মৌলিক সংশোধন

সালমানের স্টুডিও ভাঙচুর: চাঁদাবাজির অভিযোগ ঢালাও, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ আইনমন্ত্রীর

ফারাক্কার প্রভাবে ভরাট হচ্ছে দক্ষিণ-পশ্চিমের নদী-খাল: বন প্রতিমন্ত্রী

আগামী সপ্তাহে পুলিশের আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।