সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সালমানের স্টুডিও ভাঙচুর: চাঁদাবাজির অভিযোগ ঢালাও, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল খুলনা

সালমানের স্টুডিও ভাঙচুর: চাঁদাবাজির অভিযোগ ঢালাও, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন তিনি। তবে পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এ অভিযোগের সঙ্গে ঘটনার সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির বিরুদ্ধে সালমানের চাঁদাবাজির অভিযোগ ঢালাও এবং প্রাথমিক তদন্তে তিনি (সালমান) নিজেই ঘটনার শিকার হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান সালমান মুক্তাদির। ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন তিনি।

ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশে ভাঙচুরের চিত্র দেখা যায়। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টুডিওর কয়েকজন কর্মীকেও কান্নারত অবস্থায় দেখা যায়।

ভিডিওতে সালমান বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল। এই পুরো অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’

ঘটনার বিষয়ে সালমান আরও বলেন, হামলাকারীরা হয়তো জানতেন না জায়গাটি তার। তার ধারণা, স্টুডিওর পাশের জমির মালিকের সঙ্গে চাঁদা চাওয়া নিয়ে কোনো বিরোধের জেরে হামলার ঘটনা ঘটতে পারে। ওই ব্যক্তির সম্পত্তি ক্ষতিগ্রস্ত করতে গিয়ে তার স্টুডিওও হামলার মধ্যে পড়ে যায় বলে দাবি করেন তিনি।

ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে সালমান বলেন, ‘ভিডিওটা বিশেষভাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নেবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’

ভাঙচুরের পরও কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘আমি এর থেকে বড় কিছু করব।’

এদিকে রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থলে একটি বিরোধপূর্ণ জমি রয়েছে এবং সেটি নিয়ে দুই পক্ষের বিরোধ চলছে। এক পক্ষের হয়ে কিছু লোক সেখানে দখলের চেষ্টা করতে গিয়ে ভাঙচুর করেছে। এ সময় সালমান মুক্তাদিরের কনটেন্ট তৈরির স্থাপনাটিও ক্ষতিগ্রস্ত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমানের কাছে কেউ চাঁদা চেয়েছে—এমন তথ্য তিনি পাননি। বরং সালমানের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁর কাছে কেউ চাঁদা চায়নি। চাইলে নাকি দিতেন—এ রকম শুনেছি।’

বিএনপির বিরুদ্ধে সালমানের চাঁদাবাজির অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ঢালাও মন্তব্য। সালমান সুনির্দিষ্টভাবে মামলা করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এর আগে ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম জানান, ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধের জেরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। তিনি বলেন, এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এবং সালমান মুক্তাদিরের স্টুডিও হামলাকারীদের লক্ষ্য ছিল না।

এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

সালমানের স্টুডিও ভাঙচুর: চাঁদাবাজির অভিযোগ ঢালাও, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর তাগিদ আইনমন্ত্রীর

ফারাক্কার প্রভাবে ভরাট হচ্ছে দক্ষিণ-পশ্চিমের নদী-খাল: বন প্রতিমন্ত্রী

আগামী সপ্তাহে পুলিশের আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী

পারমাণবিক সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি

হামের মধ্যে ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনা হচ্ছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।