সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সোহাগ পরিবহনের হেলপারকে কুপিয়ে হত্যা | চ্যানেল খুলনা

সোহাগ পরিবহনের হেলপারকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে সোহাগ পরিবহনের হেলপার মোঃ সাব্বির (২৬) কে বাসের মধ্যেই কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ‌দিবাগত রাতে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারনা করছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এ‌ডি‌সি সোনালী সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমতাজুল হক জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো ব -১৪-৭১৫৩) নগরীর শিববাড়ী মোড়ে কাউন্টারের সামনে রাখা হয়। এরপর চালক চলে গেলেও হেলপার সাব্বির বাসে সেখানে থেকে যায় বলে জানিয়েছেন কাউন্টারের অন্যরা।
ওসি বলেন, সাব্বিরে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
সাব্বির বাগেরহাটের বাসিন্দা বলে জানান তিনি। হত‌্যাকান্ডের রহস‌্য উদঘাটন ও জ‌ড়িতদের শনাক্তে পু‌লিশের তদন্ত কার্যক্রম চলছে বলেও জানান তি‌নি।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগী ফয়সাল আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।