সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির | চ্যানেল খুলনা

সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতের আমির শফিকুর রহমান। পরে তাঁকে নেতা-কর্মীরা ধরে ওঠালে বক্তব্য দেওয়া শুরুলে তিনি আবার মঞ্চে বসে পড়েন। শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘তীব্র গরমে উনি অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তাররা তাঁকে আর বক্তব্য দিতে নিষেধ করেছেন।’

তবে বসেই বক্তব্য দেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘আল্লাহ যতক্ষণ হায়াত দিয়েছেন, ততক্ষণ আছি।’ এ সময় উপস্থিত লোকদের তাঁর প্রেশার মাপতে এবং অক্সিমিটার ব্যবহার করতে দেখা যায়।

জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং নির্বাচনের আগে সব দলের জন্য সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামীর সমাবেশ চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে অস্থিরতা সৃষ্টি করে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে: জামায়াত

বিরোধীদের সহযোগিতা চাইতে প্রধানমন্ত্রীকে সংসদে আহ্বান জানাতে হবে: সরোয়ার তুষার

সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন এনসিপির এমপি মাহমুদা মিতু

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপিও মাঠে থাকবে: রিজভী

এনসিপির মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তায় এবি পার্টির সাত দফা দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।