সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুরেক্স এর কমিটি পরিচিতি ও বার্ষিক বনভোজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

সুরেক্স এর কমিটি পরিচিতি ও বার্ষিক বনভোজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সুন্দরবন রেজিমেন্ট এক্স ক্যাডেট সোসাইটি (সুরেক্স) এর নতুন কমিটির পরিচিতি ও বার্ষিক বনভোজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে তিনটায় খুলনা জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ত্ব করেন সুরেক্স এর সভাপতি এসএম ইব্রাহিম খলিল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাফুর রহমান কাজল। সভায় বক্তব্য রাখেন সুন্দরবন রেজিমেন্ট এক্স ক্যাডেট সোসাইটি (সুরেক্স) এর গাজী মুনিরুজ্জামান, মোঃ নাজমুল হাসান, শেখ রাসেল আহমেদ, মোঃ জাহিদুর রহমান, মোঃ আবু সালাম, মোঃ শাহরিয়া সাত্তার হীরা, হাবিবা খাতুন, মোঃ খালিদ মাহমুদ, মোঃ মাসুদুর রহমান, মোঃ এজাজ আহমেদ, মোঃ আব্দুল মালেক, আল নুহিন হৃদয়, রিফাত হোসেন, মোঃ আরিফ হাওলাদার, আকাশ হোসেন, মেহেদী হাসান প্রমুখ।
উপস্থিত সকলের সিদ্ধান্তে আগামী ৭ ফেব্রুয়ারি সুরেক্স এর নতুন কমিটির পরিচিতি ও বার্ষিক বনভোজন রেজিমেন্টের অদূরে খান জাহান আলী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এখানে সকল এক্স ক্যাডেট ও তার পরিবারের সদস্যদের জন্য সর্বনি¤œ ৮০০ টাকা অনুদান/ চাঁদা ধায্য করা হয়। নতুন কমিটির পরিচিতি ও বার্ষিক বনভোজন উপ কমিটির আহবায়ক মেহেবুব হাসান মামুন এবং সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম জানান, অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য থাকবে সকালের নাস্তা, দুপুরের ভোজ, র‌্যাফেল ড্র, গিফট, বিভিন্ন প্রতিযোগিতা, নতুন কমিটির পরিচিতি, রেজিমেন্ট ভ্রমন, বিশিষ্টজনদের সান্নিদ্ধ্য, আড্ডা, পুরোন বন্ধুদের সাক্ষাৎ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
উল্লেখ্য, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর এক্স ক্যাডেটদে দারা ২০০৪ সালে গঠিত ‘এক্স ক্যাডেট খুলনা’ বর্তমানে সুন্দরবন রেজিমেন্ট এক্স ক্যাডেট সোসাইটি (সুরেক্স) নামে নিবন্ধন প্রক্রিয়াধীন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।