সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুবিধা বঞ্চিত শ্রমিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ | চ্যানেল খুলনা

সুবিধা বঞ্চিত শ্রমিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, শিক্ষা ছাড়া কোনো জাতিগোষ্ঠী মাথা তুলে দাঁড়াতে পারে না| এইদেশে এক তৃতীয়াংশ মানুষ সরাসরি কায়িক শ্রমের সাথে জড়িত| যাদের সন্তানরা আধুনিকতার এই যুগেও শিক্ষার আলো থেকে বঞ্চিত| অধিকাংশ শ্রমিকের সন্তান শুধুমাত্র আর্থিক সক্ষমতা না থাকায় বিদ্যালয়ে যেতে পারেন না| তিনি আরও বলেন, যারা কোনোভাবে বিদ্যালয়ে যান তারাও বিভিন্ন প্রতিকূলতার সাথে টিকতে না পেরে শিক্ষা জীবন শেষ করতে পারছেন না| এটি জাতির জন্য অশনিসঙ্কেত| কারণ রাষ্ট্রের বড় একটি অংশ শিক্ষার আলো থেকে দূরে থাকলে আগামী দিনে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে| অন্য দিকে সুশিক্ষায় শিক্ষিত ছেলে-মেয়ে তার পরিবারের সামগ্রিক অবস্থার পরিবর্তন করতে যথেষ্ট| কারণ সুশিক্ষাই জাতির মেরুদন্ড| খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান ১ মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষ্যে নগরীর খালিশপুর থানাধীন বিআইডিসি রোডস্থ শ্রমিক কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে সুবিধা বঞ্চিত শ্রমিক পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন|

খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান| অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি এস এম মাহফুজুর রহমান, খালিশপুর থানা সভাপতি জাহিদুল ইসলাম, শ্রমিকনেতা আলী হায়দার নিরু, মুজাহিদুল ইসলাম বিপ্লব, হাফেজ নাসরুল্লাহ, তাজ মুহাম্মদ, মাসুদ রানা, মুহাম্মদ মাসুদ, আবদুল হাকিম, আব্দুর রশিদ, মারুফুল হক, শুকুর আলী, সোহরাব হোসেন, ইমদাদ, শাহিন ও কামরুল ইসলাম প্রমুখ|

সভাপতির বক্তৃতায় আজিজুল ইসলাম ফারাজী বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তার প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমিকের ¯^ার্থ, অধিকার, কল্যাণ এবং শ্রমিক সমাজের সমস্যার স্থায়ী সমাধান করার লক্ষ্যে ভূমিকা পালন করে যাচ্ছে| শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করতে গিয়ে বিগত সময়ে আমাদের নেতৃবৃন্দকে বারবার রাষ্ট্রীয় রোষানলে পড়তে হয়েছে| ১৯৬৮ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই দীর্ঘ পথ চলায় শ্রমিকের ¯^ার্থ, কল্যাণ সাধনায় এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন কখনোই এক বিন্দু পরিমাণ পিছপা হয়নি এবং ভবিষ্যতেও শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামে আমরা পিছু হটবো না ইনশাআল্লাহ|

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

খুলনায় জামায়াতের ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

খালিশপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

মাদকবিরোধী দিবসে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা

এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র জরুরি গণবিজ্ঞপ্তি

৩৬ জুলাই গণঅভ্যুত্থান এর ২য় বার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।