সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার চক্রের ১২ সদস্য গ্রেপ্তার | চ্যানেল খুলনা

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

সুন্দরবন থেকে বিষ প্রয়োগ করে মাছ শিকার চক্রের মূল হোতাসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার(৮ এপ্রিল) গভীর রাতে মোংলার জাপসি নদীর গোলের খালের মুখে অভিযান পরিচালনা তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃত আসামিরা হচ্ছে, মোঃ সাদ্দাম বৈদ্য (২৭), মোঃ শফিকুল ইসলাম বৈদ্য (৩৮), মোঃ জাকির হোসেন (২৮), মোঃ খায়রুল মোড়ল (২৫), আঃ সালাম গাজী (৩৬), মোঃ বাচ্চু সানা(৩৫), মোঃ আবু সাইদ সরদার(৩০), মোঃ নাজমুল সরদার (২৮), মোঃ আবুল হোসেন গাজী (২৮), শাহজাহান শেখ (৪৫), মোঃ সালাম সানা(৩০), সকলেই দাকোপ থানাধীন কালাবগী সুতারখালী এলাকার ও অপর আসামি ইকরামুল সরদার (৩১) রূপসা এলাকার বাসিন্দা।
র‌্যাব জানায়, তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে সুন্দরবনের অভয় আশ্রম ঘোষিত বাগেরহটের মোংলার জাপসি নদী এলাকায় নিষিদ্ধ বিষ প্রয়োগের মাধ্যমে মাছ শিকার করা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শুক্রবার রাত ১টার সময় আভিযানিক দলটি জাপসি নদীর গোলের খালের মুখে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় যে খালের পানিতে অসংখ্য মাছ মরে ভেসে আছে এব ভেসে থাকা মাছ গুলো কয়েকটি নৌকায় তোলা হচ্ছে। নৌকায় থাকা মৎস্য শিকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নৌকা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় আসামিদের কাছ থেকে বিষ প্রয়োগ করে মাছ শিকারের কাজে ব্যবহৃত ৬ বোতল বিষ, ৪টি জাল, ৫ টি ইঞ্জিন বিহীন কাঠের নৌকা ও বিষ প্রয়োগের মাধ্যমে শিকার করা ৪০০ কেজি মাছ জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামত ও আসমিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বাগেরহাট জেলার মংলা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

অনলাইন প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

পরীমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।