সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সিটি নির্বাচন: ইভিএমের সব তথ্য চেয়ে তাবিথের চিঠি | চ্যানেল খুলনা

সিটি নির্বাচন: ইভিএমের সব তথ্য চেয়ে তাবিথের চিঠি

চ্যানেল খুলনা ডেস্কঃ সদ্য শেষ হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ব্যবহৃত ফলাফলের কপি ও ইভিএমের লগ সংক্রান্ত সবধরনের তথ্য চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন বিএনপির পরাজিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর এক আবেদনে এসব তথ্য চেয়েছেন তিনি।

আবেদনে ইভিএমে ব্যবহৃত বিভিন্ন ধরনের কার্ড যেমন অডিট কার্ড, পোলিং কার্ড ও এসডি কার্ডসহ অন্যান্য কার্ডের নম্বরসহ তথ্যাদি, প্রত্যেক কেন্দ্রে কারিগরি কমিটি পূরণকৃত প্রত্যয়নপত্র (ফরম-১), সহকারী প্রিসাইডিং অফিসারকে ইভিএম মেশিন হস্তান্তরকৃত ফরম-২ সরবরাহের অনুরোধ জানিয়েছেন তিনি।

এতে আরও যেসব তথ্য চাওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- মেয়র পদের পোলিং এজেন্টদের উপস্থিতির পূরণকৃত রেকর্ড ফরম (জ-২), ভোটগ্রহণ শুরুর আগে ডেমো ভোটের ফলাফল সংবলিত থার্মাল পেপার প্রিন্ট (পোলিং এজেন্টদের স্বাক্ষরসহ) কপি, ইভিএমের মাধ্যমে ভোটার শনাক্তকরণের মেমোরি কার্ড ও ভোটগ্রহণ শেষে কক্ষভিত্তিক ফলাফলের থার্মাল পেপার প্রিন্টের কপি।

এছাড়া কেন্দ্রভিত্তিক সামষ্টিক ফলাফলের থার্মাল পেপার প্রিন্ট কপি, অক্ষম ভোটার ও তাদের সহায়তাকারীদের নামের তালিকার কপি ফিঙ্গার প্রিন্ট ব্যতীত ভোটার শনাক্তকরণে সহকারী প্রিসাইডিং অফিসারের রেজিস্ট্রারের কপি, সহকারী প্রিসাইডিং অফিসারের কাছ থেকে আরএমএসের মাধ্যমে পাঠানো ফলাফলের কপি এবং নির্বাচন কেন্দ্রে কমিশন কর্তৃক নিয়োজিত নামের তালিকাও আবেদনে চাওয়া হয়েছে ।

 

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

দেশে অস্থিরতা সৃষ্টি করে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে: জামায়াত

বিরোধীদের সহযোগিতা চাইতে প্রধানমন্ত্রীকে সংসদে আহ্বান জানাতে হবে: সরোয়ার তুষার

সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন এনসিপির এমপি মাহমুদা মিতু

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপিও মাঠে থাকবে: রিজভী

এনসিপির মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তায় এবি পার্টির সাত দফা দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।