সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাবেক সংসদ সদস্য শেখ সাইদুর রহমানের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

সাবেক সংসদ সদস্য শেখ সাইদুর রহমানের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও কন্ট্রোল কমিটির চেয়ারম্যান শেখ সাইদুর রহমান এর মৃত্যুতে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল বুধবার বিকাল সাড়ে ৫টায় দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স যুক্ত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি তার বক্তৃতায় মরহুমের স্মৃতিচারণমূলক আলোচনা ও মরহুমের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা স ম শফিকুল রিয়াজ জানু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোশাররফ হোসেন, মাষ্টার ইউনুস আলী, সৈয়দ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা বাচা, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাহেব আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল, সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন, সদস্য কে এম আসাদুজ্জামান, বারাকপুর ইউনিয়নের সভাপতি গাজী আব্দুর রউফ, সেনহাটি ইউনিয়নের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ আনসার আলী, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, ইয়াজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিবুর রহমান তারেক, উপজেলা কৃষক লীগের সভাপতি খান আবু সাইদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান, সহ-সভাপতি শেখ রিয়াজ, সাইদ শেখ, রাজিবুল হাচান, সাহাবউদ্দিন, রাকিব মোড়ল, ছাত্রলীগের সৈয়দ জামিল মোরশেদ মাসুম, আল আমিন প্রমূখ।
উল্লেখ্য, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সকাল সাড়ে ৬টায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৮৬ সালের জাতীয় নির্বাচনে খুলনা-৪ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দিঘলিয়া সদর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক ছিলেন।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।