সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাবেক এমপি মোস্তফা রশিদী সুজা একজন কর্মী বান্ধব নেতা ছিলেন: সালাম মূর্শেদী এমপি | চ্যানেল খুলনা

সাবেক এমপি মোস্তফা রশিদী সুজা একজন কর্মী বান্ধব নেতা ছিলেন: সালাম মূর্শেদী এমপি

খুলনা-৪ আসনের সাবেক এমপি এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী।
ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি বলেন, খুলনা-৪ আসনের সাবেক এমপি মোস্তফা রশিদী সুজা একজন কর্মী বান্ধব নেতা ছিলেন। তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো আমাদের মাঝে রয়েছে। তার অভাব পূরণ হবার নয়। দলের কঠিন সময়েও তিনি দলকে সাংগঠনিক ভাবে মজবুত করে রেখেছেন।
জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরফুউদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, বিশিষ্ট ক্রীড়াবিদ মিঃ বাংলাদেশ আজাদ আবুল কালাম, সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির। জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, জেলা মহিলা লীগের সহ-সভাপতি আজিজা সুলতানা, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, তেরখাদা উপজেলার ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, ক্রীড়া সম্পাদক স ম জাহাঙ্গীর, মোল্লা দেলোয়ার হোসেন দিলু, আব্দুর রাজ্জাক রাজা, এবিএম কামরুজ্জামান, শারমিন সুলতানা রুনা, আরিফুজ্জামান লিটন, শেখ আসাদুজ্জামান, রুহুল আমিন রবি, ফরিদ শেখ, এমপি প্রতিনিধি মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, বাদশা মল্লিক, রাজিব দাস, সুব্রত বাগচী, আজমল ফকির, নুর ইসলাম, হারুন মোল্লা, সাইফুল ইসলাম, শামীম হাসান তুহিন, মামুন শেখ, নাজির শেখ, মঈন উদ্দিন, সালাম মশের্দী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামসুল আলম বাবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, যুবলীগ নেতা আ:মজিদ শেখ, জসিম সরদার, শাহনেওয়াজ কবীর টিংকু, সেবা সংঘের তরিকুল ইসলাম,খলিল, জাহিদুল, হৃদয়, প্রিন্স, আরাফাত, রাসেল, সোহেল, এস এম রিয়াজ, সজল, ইমন, নোমান প্রমূখ।
এদিকে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট আওয়ামী লীগ কার্যালয়ে সকল শ্রেণীর মানুষের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার ‘সালাম মূশের্দী সেবা সংঘে’র আয়োজনে মাস্ক বিতরণ উদ্বোধন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী।
এ সময় তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। করোনা শুরুর পর থেকেই মানুষকে সচেতন করা, অর্থ সংকটে থাকা মানুষকে সহায়তা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক স ম জাহাঙ্গীর, ইউপি সদস্য সাইদুর রহমান, শ্রীফলতলা ক্যাম্প ইনচার্জ সেকেন্দার আলী, হিরন আহমেদ হিরু, সিরাজ সরদার, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, শ্রমিক নেতা জামাল শেখ, কামাল হোসেন লেলিন, মান্নান ফকির, মহাসিন মোল্লা, শারাফাত হোসেন উজ্জল, নারগিজ বেগম, অঞ্জনা,মিনারা বেগম,রেশমা বেগম,হিরা বেগম,মাহফুজ রানা, খোকা হালদার,সেবা সংঘের সহকারী টিম লিডার,তরিকুল ইসলাম,খলিল, ছাত্রলীগের এস এম রিয়াজ, জাহিদুল, হৃদয় প্রমূখ।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।