সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাফের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, ফিরলেন তপু বর্মন | চ্যানেল খুলনা

সাফের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, ফিরলেন তপু বর্মন

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-২০ দলের দুই ফুটবলার রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহি খান। বয়সভিত্তিক পর্যায়ে পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার সিনিয়র জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন তাঁরা।

নতুন দুই ফুটবলারকে দলে নেওয়ার বিপরীতে আসিয়ান কাপের দল থেকে বাদ পড়েছেন শাহরিয়ার ইমন, শাকিল আহাদ তপু ও এস এম মনজুরুর রহমান। আগের আসরে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করেছিলেন ইমন।

প্রাথমিক দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। এ ছাড়া জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ ইব্রাহিম, ইসা ফয়সাল ও কাজেম শাহ।

গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন রোনান বেঞ্জামিন সুলিভান। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে নজর কাড়েন এই ফরোয়ার্ড। ভারতের বিপক্ষে ফাইনালেও টাইব্রেকারে গোল করেন তিনি।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া রোনান বর্তমানে সেন্ট জোসেফস হকস কলেজের হয়ে খেলছেন। বয়সভিত্তিক পর্যায়ে তাঁর পারফরম্যান্সই এবার জাতীয় দলের প্রাথমিক দলে জায়গা করে দিয়েছে।

অন্যদিকে ইংল্যান্ডে জন্ম নেওয়া স্ট্রাইকার মোহাম্মদ মাহি খান বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছেন। বর্তমানে ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসির হয়ে মাঠে নামছেন তিনি। চলতি মৌসুমে সাত ম্যাচে নয়টি গোল করেছেন মাহি। ক্লাব ফুটবলে এই পারফরম্যান্সের সুবাদে এবার সিনিয়র জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন তিনি।

বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল

গোলরক্ষক ও রক্ষণভাগ: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী।

মধ্যমাঠ: জায়ান আহমেদ, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ।

আক্রমণভাগ: শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান ও মাহি খান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বাংলাদেশ নারী দলকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

খুলনার ৪৮৪ রানের জবাবে রাজশাহীর ৫০০, শেষ হলো ড্রয়ে

জয়ের পথে বাংলাদেশ, ৫১ রানেই আফগানিস্তানের ২ উইকেট শেষ

১৭ টেস্টেই ৫০ উইকেট, বাংলাদেশের পেসারদের মধ্যে শীর্ষে হাসান

‘আমি এই মাঠ ছেড়ে যেতে চাই না’, আবেগঘন বিদায়ে মেসি

৯ গোলে হারের পর নাইট ক্লাবে বাংলাদেশী ফুটবলার  সাদ-সোহেল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।