সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংবাদিক সবুজ এর উপর হামলা : পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা | চ্যানেল খুলনা

সাংবাদিক সবুজ এর উপর হামলা : পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা

পাইকগাছা প্রেসক্লাবের সহযোগী সদস্য সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ এর উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বাসায় যাওয়ার সময় পথিমধ্যে দুর্বৃত্তরা এ হামলা করে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত সাংবাদিক সবুজ কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

খবর পেয়ে প্রেসক্লাবের সদস্যরা হাসপাতালে সাংবাদিক সবুজ কে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ নেন। এদিকে এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিবৃতিতে দিয়েছেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক, সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জি এ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, বি সরকার, আলাউদ্দিন রাজা, এম আর মন্টু, নজরুল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, ইমদাদুল হক, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, আবুল হাশেম, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল, বদিউজ্জামান, আল শাহরিয়ার, শাহজামান বাদশা, খোরশেদ আলম ও উজ্জ্বল দাশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শফিকুল আলম মনা

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।