সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সরকার পাটের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

সরকার পাটের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান আজ (রবিবার) রাত
নয়টায় খুলনার দৌলতপুর বিজেএ ভবনে পাট রপ্তানীকারদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, সরকার পাটের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা
করছে। সকল ক্ষেত্রে পাটের ব্যবহার নিশ্চিত করতে হবে। এজন্য পাটকলগুলো সবসময় চালু
রাখতে হবে। বাংলাদেশের অর্থনীতি শক্ত অবস্থানে রয়েছে। সরকার পাট রপ্তানীকারদের
সহযোগিতা করার চেষ্টা করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে
দেশ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)’র সভাপতি শেখ সৈয়দ আলীর
সভাপতিত্বে সভায় বিজেএ’র সদস্য মোঃ আব্দুস সোবাহান শরীফ, মোঃ জাহিদুল
ইসলাম, এস এম হাফিজুর রহমান, এফ এম সাইফুজ্জামান, শেখ দাউদ হায়দারসহ
কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।