সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সরকারের পাতানো ডামি ও প্রহসনের নির্বাচন বর্জন করুনঃ নাজমুল হুদা চৌধুরী সাগর | চ্যানেল খুলনা

সরকারের পাতানো ডামি ও প্রহসনের নির্বাচন বর্জন করুনঃ নাজমুল হুদা চৌধুরী সাগর

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর বলেছেন, ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনার পতন নিশ্চিত না করে ঘরে ফিরবো না। সরকার জনগণের টাকা খরচ করে ৭ জানুয়ারি নির্বাচনের নামে কোনো ভাগ-বাঁটোয়ারার নাটক মঞ্চস্থ হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি ও ডামি বা পাতানো নির্বাচন থেকে সাধারণ মানুষকে বিরত থাকতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণকালে তিনি আরো বলেন সরকার কথিত নির্বাচনের নামে ভোট ডাকাতির মহোৎসবের মাধ্যমে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু সচেতন জনতা তাদের সে ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেবে না বরং স্বতঃস্ফূর্তভাবে সরকারের পাতানো, সাজানো ও নীলনকশার নির্বাচন প্রতিরোধ করবে।

এসময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ ও আগত নগরীর বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।