সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সরকারি নথি ও হাসপাতালের কাগজে নারীদের নাম মুছে ফেলার অভিযোগ | চ্যানেল খুলনা

সরকারি নথি ও হাসপাতালের কাগজে নারীদের নাম মুছে ফেলার অভিযোগ

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথি ও হাসপাতালের কাগজপত্রে নারীদের প্রকৃত নামের পরিবর্তে ‘বিবি’ শব্দ ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে তালেবান সরকারের বিরুদ্ধে।

আফগান সংবাদমাধ্যম জান টাইমস, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, বালখ প্রদেশের হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের নারীদের প্রকৃত নাম না লিখে ‘বিবি’ সম্বোধন করতে বলা হয়েছে। স্থানীয় সংস্কৃতিতে সম্মানসূচক শব্দ হিসেবে ব্যবহৃত হলেও সব বয়সী নারীর ক্ষেত্রে একই সম্বোধন ব্যবহারের নির্দেশ তাদের স্বতন্ত্র পরিচয় ও মর্যাদাকে প্রশ্নের মুখে ফেলেছে।

আফগান নারী অধিকারকর্মীদের অভিযোগ, কিছু ক্ষেত্রে নারীদের ‘ছাগল’ বা ‘গরু’র মতো অবমাননাকর শব্দেও উল্লেখ করা হচ্ছে। তবে এসব শব্দ ব্যবহারের বিষয়টি আনুষ্ঠানিক নির্দেশনার অংশ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

জার্মানিতে অবস্থানরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানির মতে, নারীদের নাম মুছে ফেলার এই প্রবণতা তাদের স্বতন্ত্র পরিচয় অস্বীকারের শামিল। চিকিৎসার নথিতে একই নামে অসংখ্য নারীকে চিহ্নিত করলে বিভ্রান্তি ও চিকিৎসায় ভুলের ঝুঁকিও তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

নারীদের অধিকার সংকুচিত হওয়ার ধারাবাহিকতা

২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান, চলাফেরা ও সামাজিক অংশগ্রহণে একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে তালেবান। মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বন্ধ, অধিকাংশ পেশায় নারীদের কাজের সুযোগ সীমিত এবং জনপরিসরে তাদের উপস্থিতি নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে নারীদের চিকিৎসাসংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুযোগও বন্ধ করা হয়। এতে দেশটিতে নারী চিকিৎসক, নার্স ও ধাত্রী তৈরির পথ আরও সংকুচিত হয়েছে।

আফগানিস্তানে নারীদের নিজস্ব নাম ব্যবহারের অধিকার নিয়েও দীর্ঘদিন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা ছিল। ২০১৭ সালে লালাহ ওসমানির উদ্যোগে ‘হোয়্যার ইজ মাই নেম’ প্রচারণা শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০২০ সালে সন্তানদের জন্মসনদে মায়ের নাম যুক্ত করার সুযোগ তৈরি হয়েছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক নারী অধিকারবিষয়ক সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা প্রকাশ করেছেন, বালখে চালু হওয়া এ ধরনের বিধিনিষেধ ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, শিক্ষা, কর্মসংস্থান ও চিকিৎসাসেবায় প্রবেশাধিকারের পাশাপাশি নারীদের ব্যক্তিগত নাম ও পরিচয়ের ওপর বিধিনিষেধের অভিযোগ আফগানিস্তানে নারী অধিকার পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনিতে বৃষ্টির পানি ঢুকে ১৩ শ্রমিকের মৃত্যু

সৌদি আরবের সব বিমানবন্দরে হামলার হুমকি দিল হুতি গোষ্ঠী হুমকি দিলো হুতিরা

রেকর্ড উচ্চতা থেকে ২৮ শতাংশ কমেছে স্বর্ণের দাম

শিখ নেতা পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় নাগরিকের ১৯ বছরের কারাদণ্ড

২০১৭ সালে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করে মিয়ানমার বাহিনী: আইসিজে

পুতিনকে অভ্যর্থনায় প্রতিনিধি, ট্রাম্পকে স্বাগত জানাতে নিজেই গেলেন শি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।