সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ছেলেমেয়েদের বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ছেলেমেয়েদের বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের ছেলেমেয়েদের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ আজ (শনিবার) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।
উদ্বোধনকালে জনপ্রশাসন সচিব বলেন, খেলাধুলার মাধ্যমে সংশ্লিষ্ট খেলোয়াড় এবং তার দেশ সহজেই বিশ্ব দরবারে পরিচিতি লাভ করে। খেলাধুলা শৃঙ্খলাবোধ শেখায়, যা সুশৃঙ্খল জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করে। সরকার লেখাপড়ার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সকল পর্যায়ের শিক্ষার্থীদের ক্রীড়া চর্চার মধ্যে রাখতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোঃ আব্দুল মতিন। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতায় ১০ জেলার জেলা দল ও বিভাগীয় সদর দল মিলে মোট ১১টি দল অংশগ্রহণ করে। প্রতিদলে ২৭ জন করে মোট ২৯৭ জন প্রতিযোগী অংশ নেন। দৌড়, লাফ, বর্শা নিক্ষেপ, রিলেসহ মোট ৩৩টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।