সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সম্রাট-মহেন-সুনীলসহ খুলনা সাংবাদিক ইউনিয়নের ১৬ জনের সদস্য পদ বাতিল | চ্যানেল খুলনা

সম্রাট-মহেন-সুনীলসহ খুলনা সাংবাদিক ইউনিয়নের ১৬ জনের সদস্য পদ বাতিল

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র নির্বাহী পরিষদের এক জরুরী সভা ২৬ মে মঙ্গলবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় একাধিক পেশায় যুক্ত, গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড, শৃঙ্খলা ভঙ্গ ও সাংবাদিকতা পেশায় না থাকায় ১৬ জনের সদস্য পদ বাতিল করার সিদ্ধান্ত সর্বসম্মতিতে গ্রহণ করা হয়। সভায় নির্বাহী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।
বাতিলকৃত সদস্যরা হলেন, ওএমএস ব্যবসায়ী ও অসাংবাদিক সাঈয়েদুজ্জামান সম্রাট, জনউদ্যোগ এনজিওর বেতনভুক্ত নির্বাহী পরিচালক মহেন্দ্রনাথ সেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে মামলা বানিজ্য করা, চাঁদাবাজী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টেশনারী মালামাল সরবরাহকারী সুনীল দাস, স্থায়ীভাবে খুলনার বাহিরে অবস্থান করায় সুমন্ত চক্রবর্তী, শঙ্খ মার্কেটের ক্যামেরা ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতা নেয়ামুল হোসেন কচি, অসাংবাদিক রাজু সাহা বিপ্লব, ঠিকাদার উত্তম কুমার সরকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক আবুহেনা মোস্তফা জামাল পপলু, বিভিন্ন মিলে পার্টসসহ মালামাল সরবরাহকারী বাবুল আক্তার ও শেখ লিয়াকত হোসেন, অসাংবাদিক ও ব্যবসায়ী আবু নূরাইন খন্দকার, ইউপি সদস্য তপু বিশ্বাস, আয়কর আইনজীবী আসাফুর রহমান কাজল, ওএমএস ব্যবসায়ী ও অসাংবাদিক এম ওয়াহিদুজ্জামান, সরকারী চাকুরিজীবী কাজী ফজলে রাব্বি শান্ত এবং অসাংবাদিক মাসুদ খান পলাশ।
সভায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী খুলনা সাংবাদিক ইউনিয়নের ঐতিহ্য ধরে রাখতে শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত অসাংবাদিক ও চাঁদাবাজীর অভিযোগে বহিষ্কৃতদের বয়কট করা এবং সংগঠনের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

অস্ট্রেলিয়ায় স্টাডি ট্যুরে যাচ্ছেন খুবি উপাচার্য ও অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক

খুলনা মহানগরীর থানা কর্মপরিষদ, মজলিসে শূরা এবং টিম সদস্যদের শিক্ষা শিবির

প্রস্তাবিত বাজেট কৃষি ও ব্যবসাবান্ধব এবং যুগোপযোগী : খুলনা চেম্বার

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ছোট বোনের ইন্তেকালে এমইউজের শোক

পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।