সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সদর ও খানজাহান আলী থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নগর স্বেচ্ছাসেবক লীগের প্রেস বিজ্ঞপ্তি | চ্যানেল খুলনা

সদর ও খানজাহান আলী থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নগর স্বেচ্ছাসেবক লীগের প্রেস বিজ্ঞপ্তি

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত খুলনা সদর থানা স্বেচ্ছাসেবক লীগ ও খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ নাসিম সাধারণ সম্পাদক এস,এম আসাদুজ্জামান রাসলে এর স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এর ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি দুটিতে থানা দুটির নতুন কমিটি গঠনের লক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদপ্রার্থীদের আগামী ১০ জুন ২০২২ খ্রি. তারিখের মধ্যে পাসপোট সাইজের রঙ্গিন ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ রাজনৈতিক জীবনবৃত্তান্ত মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনার লক্ষে ও জামায়ত বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করতে এবং সংগঠন কে গতিশীল করার লক্ষে গত ২৩ জনু ২০২২ তারিখে মহানগর স্বেচ্ছাসেবক লীগের এক বিশেষ কর্মী সভা এসকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।