সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন | চ্যানেল খুলনা

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় সকল শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।প্রভাষক মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু করা হয়।

উক্ত সভার সভাপতি ফকিরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী এবং প্রধান অতিথি ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশ সরাসরি উপস্থিত না থাকলেও অলাইনে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, জনাব মোঃ ফারুকুল ইসলাম, চেয়ারম্যান, শুভদিয়া ইউনিয়ন পরিষদ এবং জনাব দীপঙ্কর মণ্ডল, উপজেলা ফুড অফিসার, ফকিরহাট।

শিক্ষক দিবসের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী সুরাইয়া খাতুন এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী রাত্রি অধিকারী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ বটু গোপাল দাস, সহকারী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, মোসাঃ আতাউন্নেসা সহ প্রমুখ।

ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, দ্বাদশ শ্রেণির ছাত্রী সুরাইয়া খাতুনসহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা দেশের সকল নিবেদিতপ্রাণ শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তারা বলেন, শিক্ষাক্ষেত্রে সকল ধরনের পরিবর্তন শুধুমাত্র শিক্ষকদের দিয়ে শুরু হয়, অর্থাৎ শিক্ষকদের পরিবর্তন হলে শিক্ষার্থীর পরিবর্তন হবে।

অধ্যক্ষ মহোদয় তার বক্তব্যে বলেন, শিক্ষকতা একটি মহান ব্রত। একটি উৎকৃষ্ট সমাজ বিনির্মাণে উৎকৃষ্ট শিক্ষকের বিকল্প নেই। আর একজন উৎকৃষ্ট মানুষই হতে পারেন একজন উৎকৃষ্ট শিক্ষক।

তিনি আরও বলেন, শিক্ষকের দায়িত্বও অনেক। একজন শিক্ষককে মনেপ্রাণে শিক্ষক হতে হবে; তাহলেই শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানে কলেজ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণ পদ রায়কে সম্বর্ধিত এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবিতা আবৃত্তি করে সকলকে বিমোহিত করেন প্রভাষক নাজমা খানম, শেখ মাহবুবা ফেরদৌসী সহ প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

ফকিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে সব পুড়ে ছাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।