সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নগর যুবলীগের দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরন | চ্যানেল খুলনা

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নগর যুবলীগের দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরন

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরন করেছে খুলনা মহানগর যুবলীগ। ১৮ অক্টোবর রবিবার বাদ যোহর দলীয় কার্যালয়ে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। এসময় তিনি বলেন, রাসেল বেঁচে থাকলে তার বয়স হতো ৫৬ বছর। বঙ্গবন্ধুর আদর্শে বেড়ে ওঠা ৫৬ বছরের একজন সুদর্শন পুরুষ সুশিক্ষিত সুনাগরিক হিসাবে গড়ে উঠে হয়তো এই দেশের দায়িত্ব নিতেন। তার নেতৃত্বে হয়তো দেশ আজ আরো উন্নয়নের দিকে ধাবিত হতো। ৭৫ এর সেই নৃশংস রাতে আমরা হারিয়ে ছিলাম এই উজ্জল সম্ভাবনাময় নেতৃত্বকে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বঙ্গবন্ধুর ভ্রাতাষ্পুত্র ও খুলনা বিভাগীয় আভ্যন্তরীন নৌ পরিবহন মালিক গ্রুপের সহ সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল।
মিলাদ পরিচালনা করেন, খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আ স ম জাকারিয়া।
খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সি মো: মাহবুব আলম সোহাগ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জাহাঙ্গীর হোসেন খান, কাউন্সিলর আলী আকবর টিপু, হাফেজ মো: শামীম, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, ফায়েজুল ইসলাম টিটো, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজী ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, এ্যাড. আল আমিন উকিল, মো: আবুল হোসেন, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী হাসান মোড়ল, কে. এম. শাহীন, ইয়াসিন আরাফাত, মো: রাশেদুল ইসলাম, ইলিয়াস হোসেন লাবু, মোস্তাইম বিন ইদ্রিস চঞ্চল, তাজদিক উর রহমান জয়, জামিল আহমেদ সোহাগ, জিহাদুর রহমান জিহাদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।