সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শিশু শ্রম নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

শিশু শ্রম নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা ডেস্কঃ শ্রমে নিয্ক্তু শিশুদের পুনরায় স্কুলগামী করা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ পরিচর্যা নিশ্চিতে করণীয় বিষয়ে এক আলোচনা সভা আজ (মঙ্গলবার) সকালে কারিতাস বাংলাদেশের খুলনা আঞ্চলিক অফিসে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের জীবনের জন্য প্রকল্প আয়োজিত এ অনুষ্ঠানে জানানো হয় সরকার ২০২৫ সালের মধ্যে দেশ হতে শিশুশ্রম দূর করতে চায়। জীবনের জন্য প্রকল্পের আওতায় এ পর্যন্ত যশোর, খুলনা ও মোংলা এলাকার পাঁচ হাজার ১৩৭ জন শ্রমে নিযুক্ত শিশু বা তার পরিবার উপকৃত হয়েছে। একইসাথে এ সকল শিশু শিক্ষা গ্রহণ ও নৈতিক উন্নয়নের সুযোগ পাচ্ছে। খুলনা নগরীর সাতটি কেন্দ্রের মাধ্যমে ৩১৫ জন শিশুর জীবন দক্ষতা উন্নয়ন, শিশু বান্ধব শিক্ষা ও বিশেষ কোচিং সুবিধা প্রদান অব্যাহত আছে।

সভায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুঃ জামাল হুসাইন খান, জীবনের জন্য প্রকল্পের প্রোজেক্ট ম্যানেজার মোহাম্মদ মাসুদুর রহমানসহ সরকারি কর্মকর্তা, প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।