সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শিশুশ্রম নিরসনে ইন্টার এজেন্সি গ্রুপের সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

শিশুশ্রম নিরসনে ইন্টার এজেন্সি গ্রুপের সভা অনুষ্ঠিত

শিশুশ্রম নিরসনে ইন্টার এজেন্সি গ্রুপের ১৪তম সভা রবিবার দুপুরে খুলনার বয়রাস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা নবযাত্রার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জীবনের জন্য প্রকল্প এ সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, সরকার শিশুশ্রম নিরসনে কাজ করছে। সরকারিভাবে ৩৮টি ঝুঁকিপূর্ণ খাতকে শিশুশ্রম মুক্ত ও ২০২৫ সালের মধ্যে দেশ হতে সকল প্রকার শিশুশ্রম বিলোপ করার পরিকল্পনা নেয়া হয়েছে। শিশুদের জন্য নিরাপদ পৃথিবী গড়তে শিশুশ্রম নিরসনে সরকারের পাশাপশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে।
সভায় জানানো হয়, প্রকল্প চলাকালীন প্রায় সাতশ শিশুকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে নিয়মিত শিক্ষায় ফিরিয়ে আনা হয়েছে। এবছর শিশুশ্রমে যুক্ত ৭৮ জন শিশুকে স্কুলে ভর্তি করা হয়েছে। তাদের প্রতিমাসে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। করোনাকালে শিশুদের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
সভায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন,খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমেনা হালিম বেবি, জীবনের জন্য প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদুর রহমান, অ্যাডভোকেসি এন্ড ট্রেনিং অফিসার অনিন্দিতা বিশ^াসসহ সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।