সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শিশুদের চলচ্চিত্র ও অভিনয় বিষয়ক কর্মশালার উদ্বোধন | চ্যানেল খুলনা

শিশুদের চলচ্চিত্র ও অভিনয় বিষয়ক কর্মশালার উদ্বোধন

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় শিশুদের অংশগ্রহণে চলচ্চিত্র ও অভিনয় বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শনিবার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এ কর্মশালার আয়োজন করে।

সকালে কর্মশালার উদ্বোধন করেন বিসিটিআই’র প্রধান নির্বাহী ড. মহিউদ্দীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা গাজী রাকায়েত। স্বাগত জানান বিসিটিআই’র সহকারী পরিচালক মাসুম-উল-আলম।
বক্তারা বলেন, চলচ্চিত্র হলো মানুষের আবেগ প্রকাশের অন্যতম মাধ্যম, যা মনোজাগতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলচ্চিত্রে সত্যের জয়, মিথ্যার পরাজয় ঘটে। সিনেমা হল হলো মানসিক স্বাস্থ্যের চিকিৎসাকেন্দ্র। সুস্থ্য ও সৃজনশীল চলচ্চিত্র দেশের সাংস্কৃতিক বিকাশের অন্যতম একটি ধারা। এ কর্মশালা শিশুদের চলচ্চিত্র নির্মাণের ধারণা এবং ভবিষ্যতের দক্ষ কলা-কৌশলী ও নির্মাতা তৈরিতে ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

তিন দিনব্যাপী এ কর্মশালায় খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ শিশু প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করছেন।

 

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।