সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিরোমণি দিশারী যুব পর্ষদের দোয়া ও ইফতার মাহফিল | চ্যানেল খুলনা

শিরোমণি দিশারী যুব পর্ষদের দোয়া ও ইফতার মাহফিল

অনলাইন ডেস্কঃ শিরোমণি ঐতিহ্যবাহী দিশারী যুব পর্ষদ প্রতি বছরের মত এ বছরও এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে গতকাল শনিবার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।
দিশারী যুব পর্ষদের সভাপতি ও আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলামের সভপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আজাদুর রহমান হিরোক ও ইফতার বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দিশারী যুব পর্ষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্জ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম এ দাউদ। দোয়া পরিচালনায় করেন শিরোমণি বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ হাফেজ আতাউর
রহমান। দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মীর আব্দুল গফফার, খানজাহান আলী মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মিয়া মিজানুর রহমান, অধ্যাপক মারুফুল কবির, ডাঃ আলাউদ্দিন শিকদার, শ্রমিক নেতা আলহাজ্জ আনছার আলী, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, শাহরা ইরানী পিয়া, জাহিদ ইকবাল, আ’লীগ নেতা খ.ম লিয়াকত আলী, ইকবাল হোসেন, ইউপি মেম্বর শেখ আব্দুস সালাম, আলহাজ্জ গোলোম মোস্তফা, আলহাজ্জ শেখ সিরাজুল ইসলাম, মাহমুদ হাসান, ইঞ্জিঃ খন্দকার আঃ শহিদ, শেখ আফজাল হোসেন, বাবুল আক্তার, মীর সিরাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশিল সমাজের গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

বৃক্ষরোপণ কর্মসূচিতে খুলনায় পুলিশ কমিশনারের চারা রোপণ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ, সেক্রেটারি সরদার আবু তাহের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।