সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিবগঞ্জ সীমান্তে মিলল ৯৯ ককটেল ও ৪০ পেট্রোল বোমা | চ্যানেল খুলনা

শিবগঞ্জ সীমান্তে মিলল ৯৯ ককটেল ও ৪০ পেট্রোল বোমা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে সীমান্তের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকা থেকে ককটেল ও পেট্রোল বোমা জব্দ করা হয়।

বিজিবির ধারণা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য এসব ককটেল ও পেট্রোল বোমা আনা হয়েছে।

মহানন্দা ৫৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সীমান্তের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুজন সন্দেহভাজন বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের ক্যারেট ফেলে রেখে পালিয়ে যায়। পরে ক্যারেট থেকে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা জব্দ করা হয়।

বিজিবির এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে ককটেল ও পেট্রোল বোমাগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। ধারণা করা হচ্ছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য এসব ককটেল ও পেট্রোল বোমা আনা হয়েছিল।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে’, বক্তার বক্তব্য ঘিরে আলোচনা

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলসহ প্রথম স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এক মাত্র ছেলের মরদেহ উদ্ধার

দুই শিশুকে মায়ের ছুরিকাঘাত, সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

জরাজীর্ণ গেট, তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।