সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ৩ জুন খুলনায় ইসলামী আন্দোলনের মানববন্ধন | চ্যানেল খুলনা

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ৩ জুন খুলনায় ইসলামী আন্দোলনের মানববন্ধন

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার যৌথ সভা গতকাল সোমবার (৩১ মে) রাত ৮ টায় পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে নগর সভাপতি মুফতী আমানুল্লাহ ‘র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওঃ আব্দুল্লাহ ইমরান, নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, মাওঃ মাহবুবুল আলম, মোঃ সাইফুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, মাওঃ নিজাম মল্লিক, মোঃ আল আমিন, যুবনেতা আলহাজ্ব আবুল কাশেম, ছাত্রনেতা মোঃ মঈনুল ইসলাম, মোঃ ইব্রাহিম ইসলাম আবীর প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় কেন্দ্রীয় কর্মসুচি শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সর্বসম্মতিক্রমে আগামী ৩রা জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।