সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শিক্ষা ও প্রশিক্ষণের শেষ নেই : সিটি মেয়র | চ্যানেল খুলনা

শিক্ষা ও প্রশিক্ষণের শেষ নেই : সিটি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিক্ষা ও প্রশিক্ষণের কোনও শেষ নেই। সকল কাজে প্রশিক্ষণ থাকা জরুরি। শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, প্রশিক্ষণলব্ধ জ্ঞান সমাজে প্রয়োগ করতে হবে।
মেয়র বৃহস্পতিবার সকাল নগরীর সিএসএস আভা সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত ‘উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস’ কর্মসূচির আওতায় প্রাথমিক চিকিৎসা বিষয়ক সিটি ইউনিটের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে যুক্ত ছিলেন। তাঁর জন্যই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে। দুর্যোগকালীন এ সংস্থার স্বেচ্ছাসেবীরা মানুষের কল্যাণে এগিয়ে আসে। তিনি বলেন, স্বেচ্ছাসবী এই সংগঠনটি আন্তর্জাাতিক অঙ্গণেও কাজ করে চলেছে।
সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মল্লিক আবিদ হোসেন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক (টেনিং) ইকরাম এলাহী চৌধুরী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি মকবুল হোসেন মিন্টু। এসময় ইউনিট কর্মকর্তা মঈনুল ইসলাম পলাশ, প্রশিক্ষক সুপ্রিয়া সাহা ও মৃণাল কান্তি রায় উপস্থিত ছিলেন।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ইউডিআরটির ২৫ সদস্য অংশ নেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় ট্রাকভর্তি গাঁজা ও মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট: নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরের দাবি ফেড-এর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কেসিসি’র কর্মসূচি

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।