সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শায় বিদেশী মদসহ ৩ ভারতীয় নাগরিক গ্রেফতার | চ্যানেল খুলনা

শার্শায় বিদেশী মদসহ ৩ ভারতীয় নাগরিক গ্রেফতার

যশোরের শার্শায় ২০ বোতল বিদেশী মদসহ ৩ ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে শার্শা থানার পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার কামারবাড়ী মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার বনগাও এলাকার তপন দাশের ছেলে উত্তম দাশ (২৮), উত্তম দাশের স্ত্রী পূজা শাওন (২৪) ও অসিম বিশ্বাসের স্ত্রী অর্চনা বিশ্বাস (৫১)।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানায় কর্মরত এস আই সুমন সরকার সংগীয় ফোর্সসহ যশোর-বেনাপোল মহাসড়কের কামারবাড়ী মোড়ে চেকপোস্টে ডিউটি করা কালীন সময়ে ১ টি ইজিবাইক হতে সন্দেহ ভাজন তিন ব্যাক্তিকে তল্লাশী করেন। এসময় তাদের ব্যাগ থেকে ২০ (বিশ) বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের নামে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করে বন্দরকে ব্যবসাবান্ধব করা হবে: বেনাপোলে নৌ প্রতিমন্ত্রী

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।