সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শার্শায় মাদক উদ্ধার অভিযানে যেয়ে ছুরিকাঘাতে দারোগা আল আমিন আহত | চ্যানেল খুলনা

পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি বাড়িতে ব‍্যপক ভাংচুর চালিয়েছে

শার্শায় মাদক উদ্ধার অভিযানে যেয়ে ছুরিকাঘাতে দারোগা আল আমিন আহত

মাদক উদ্ধার অভিযানে যেয়ে মাদক ব‍্যবসায়ীর ছুরিকাঘাতে শার্শা থানার এএসআই আল আমিন গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে থানায় নিয়ে গেছে। রোববার বিকাল সাড়ে ৫ সময় শার্শা থানার শ‍্যামলাগাছি গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরে পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি বাড়িতে ব‍্যপক ভাংচুর চালিয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার বিকালে শার্শা থানার এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে শ‍্যামলাগাছি গ্রামে মাদক আস্তানায় অভিযান চালিয়ে একজন মাদক ব‍্যবসায়ীকে আটক করে। এসময় ঐ মাদক ব‍্যবসায়ীকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর আক্রমণ করে মাদক ব‍্যবসায়ীরা এবং এএসআই আল আমিনকে গুরুতর আহত করে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরী বিভাগের চিকিৎসা ডাক্তার শুভেন্দু কুমার মজুমদার জানান, বিকালে আহত অবস্থায় একজন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে আসে। তার হাতে এবং হাটুতে ছুরিকাঘাতে আঘাতের চিহ্ন রয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত চলছে। উদ্ধার অভিযান অব‍্যহত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল বন্দরে কাগজপত্র বিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ

শার্শা সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য আহত

যশোরে মাদকের ১২ মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার

যশোরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।