সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শার্শায় ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক আটক : নগদ টাকা উদ্ধার | চ্যানেল খুলনা

শার্শায় ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক আটক : নগদ টাকা উদ্ধার

যশোরের শার্শায় রাতের আঁধারে পান ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও ছিনতাইয়ের সময় ব্যবহৃত হাঁসুয়া ও ছুরি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

আটক সবুজ হোসেন (২৮) উপজেলার গোড়পাড়া গ্রামের সর্দারপাড়ার মৃত মকছেদ আলীর ছেলে ও টিটু মিয়া (২৩) একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

ওসি বলেন, গোঁড়পাড়া বাজারের পান ব্যবসায়ী তবিবর রহমান শনিবার রাতে দোকান বন্ধ করে নগদ টাকা সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। ফকিরতলা বিশ্বাসবাড়ির কাছে পৌঁছালে পাকা রাস্তার উপর দুই যুবক তাকে গতিরোধ করে। এসময় তারা দেশীয় হাসুয়া ও চাকু উঁচিয়ে ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়।
খবর পেয়ে গোড়পাড়া ফাঁড়ির টহলরত পুলিশ সাথে সাথে অভিযানে নেমে দুই ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১০ হাজার ৫৬০ টাকা, একটি হাসুয়া ও একটি চাকু উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে। তাদেরকে রোববার আদালতে তোলা হবে বলে জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

যশোরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুশ ইন ইস্যুতে সরকারের কঠোর অবস্থান দেখতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।