সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শহিদদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় | চ্যানেল খুলনা

শহিদদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়

খুলনায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা আজ (মঙ্গলবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, যখনই বাঙ্গালি বৈধপন্থায় ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে তখনই দখলদার পাকিস্থানী স্বৈরাচারেরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নির্বাচনে ভরাডুবির পর এই ষড়যন্ত্র পাকাপোক্ত হয়। এদেশের মানুষ যাতে কখনও মাথা উচু করে দাঁড়াতে না পারে সেজন্য ১৯৭১ সালের ২৫ মার্চ থেকেই বুদ্ধিজীবী হত্যা শুরু হয় যা চুড়ান্ত পরিনতি পায় ১৪ ডিসেম্বর। কিন্তু পাকিস্থানীদের সেই নীল নকশা সফল হয়নি। বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বিশে^র দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। প্রতিটি সুচকে পাকিস্থানকে ছাড়িয়ে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।
খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহবুবার রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

রাজধানীর মতিঝিল থেকে আটক খুলনার সাবেক কাউন্সিলর কাউট

নৈরাজ্য রুখতে খুলনায় যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক

খুলনায় ফের ডায়াগনস্টিক সেন্টারে হামলা, সিসিটিভিতে শনাক্ত ৪-৫ জন

খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের মামলায় ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট

খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।