সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলি বসতিতে আগুন (ভিডিও) | চ্যানেল খুলনা

লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলি বসতিতে আগুন (ভিডিও)

দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন অবৈধ বসতিতে লেবানন থেকে রকেট ছোড়া হয়েছে। এতে অন্তত একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, বৃহস্পতিবার (৯ মে) সীমান্তবর্তী অঞ্চল সলমিতে রকেট ছোড়া হয়েছে। আগুন নেভাতে দ্রুতগতিতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। এরপর তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে তারা।

অপরদিকে লেবানন থেকে ছোড়া দুটি ড্রোন লেবাননের আকাশ সীমায় যুদ্ধবিমান দিয়ে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রকেট হামলার পর লেবাননের আয়তা আস-সাবের একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। পরের দিন ৮ অক্টোবর থেকে এতে যোগ দেয় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লুাহ। তারা ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু না করলেও ইসরায়েলি অবৈধ বসতি লক্ষ্য করে অসংখ্যবার হামলা চালিয়েছে। হিজবুল্লাহর হামলার কারণে সীমান্তবর্তী বসতিগুলো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল। এছাড়া গাজার সঙ্গে সঙ্গে লেবানন সীমান্তেও ইসরায়েলি সেনাদের সমানভাবে ব্যস্ত থাকতে হচ্ছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, আজ বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলের রাফাতে একটি বুবি-ট্রাপ সমৃদ্ধ টানেলে প্রবেশ করে তিন সেনা আহত হয়েছে। চিকিৎসার জন্য এই সেনাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ৬ সেনা নিহতের কথা স্বীকার করল ভারত

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, লেবানন যুদ্ধেও লাগাম

চার সেনা নিহত, গোটা লেবানন ধ্বংসের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি শান্ত, ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই: ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।